etcnews
ঢাকাMonday , 12 May 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, হাসনাতকে ধন্যবাদ জানালেন সারজিস

etcnews
May 12, 2025 3:22 am
Link Copied!

স্টাফ রিপোর্টার :

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাসনাতকে ধন্যবাদ জানিয়েছে একটি পোস্ট দেন সারজিস।

তিনি লেখেন, ‘এত কিছুর ভীড়ে আমরা আমাদের পথপ্রদর্শক, আমাদের আপোসহীন সহযোদ্ধাকে ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছি। হাসনাত আব্দুল্লাহ, তোমাকে অভিবাদন সহযোদ্ধা।’

সারজিস আরও লিখেছেন, ‘হাজারো খুনের নির্দেশদাতা হাসিনা ও তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিষয়ে যখন ধীরে ধীরে নরমালাইজেশন প্রক্রিয়া চলছিলো, নানা স্বার্থকে প্রাধান্য দিয়ে যখন জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিগুলোর মধ্যে দল-মতের মধ্যে পার্থক্য আরো স্পষ্ট হচ্ছিলো, খুনিরা যখন আবারো তাদের শাখা-প্রশাখায় রক্তখেকো রূপে ফিরছিলো, সন্ত্রাসীরা যখন জুলাইয়ের সহযোদ্ধাদের দিকে আবারো শকুনের দৃষ্টিতে তাকাচ্ছিলো, তখন তুমি আবারো জুলাইকে ধারণ করে, সর্বাগ্রে প্রাধান্য দিয়ে রাজপথে নামার ডাক দিয়েছো।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘অতঃপর ফ্যাসিবাদ বিরোধী জুলাইয়ের শক্তি নয় মাস পরে আবারও ঐক্যবদ্ধ হয়ে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের কফিনে প্রথম পেরেক মেরেছি। আমরা ঐক্যবদ্ধভাবে বাকি পেরেকগুলোও মারবো ইনশাআল্লাহ।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।