etcnews
ঢাকাMonday , 28 April 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ এখন জামায়াত-এনসিপির ছায়াতলে

etcnews
April 28, 2025 10:41 am
Link Copied!

আওয়ামী লীগ এখন জামায়াত-এনসিপির ছায়াতলে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না

সোমবার (২৮ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩ দলের যৌথ এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রাখছি। আমাদের দল থেকে কোন অপরাধ সংগঠিত হলে সেখানে আমরা টেলিফোন করছি এবং তদন্ত টিম পাঠাচ্ছি। আমরা ইতোমধ্যেই ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় অনেককে নিয়ে এসেছি যারা অসাংগঠনিক কার্যক্রমে জড়িত।

তিনি বলেন, তারেক রহমানের সুদৃষ্টি থাকার কারণে ৫ আগস্টের পর থেকে আমরা মসজিদে মন্দিরে পাহারা দিয়েছি। এমনকি আমাদের দলের নেতাকর্মীরা পুলিশ স্টেশনেও পাহারা দিয়েছে। দলের মধ্যে কিছু কিছু ঘটনা ঘটছে তা আমরা অস্বীকার করছি না। তবে আমরা বহিষ্কারসহ শাস্তির আওতায় তাদেরকে আনছি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।