ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনা করে তাকে ‘বিশ্ব সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বোখারি। তিনি দাবি করেন, মোদির ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক স্থিতিশীলতা আরও অবনতি হয়েছে। খবর জিও নিউজের।
ডিজিপিআরের এক সংবাদ সম্মেলনে আজমা বোখারি বলেন, পহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে যুক্ত করার ভারতের অভিযোগ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচারের অংশ।
তিনি জানান, পাকিস্তান পহেলগামে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং এই নির্মম হত্যাকাণ্ডের স্পষ্ট নিন্দা জানিয়েছে।
আজমা বোখারি আরও অভিযোগ করেন, ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অপরের ওপর দোষ চাপানোর নেশায় আসক্ত। তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

