etcnews
ঢাকাSaturday , 26 April 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

‘প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি কর্মীদের নয় কেন’

etcnews
April 26, 2025 11:03 am
Link Copied!

প্রধান উপদেষ্টার নামে থাকা মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রিজভী।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই প্রশ্ন রাখেন তিনি।

‘‌ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর?’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন-এনআরএফ। জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভায় যোগ দেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন– সরকারের এমন বক্তব্য বিভ্রান্তিমূলক।’

আলোচনা সভায় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম প্রমুখ উপস্থিত ছিল। দ্রুত ভোট আয়োজনের দাবি জানিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে একটি মহল।

সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।