etcnews
ঢাকাSaturday , 26 April 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের নিষেধাজ্ঞায় দিশাহারা ভারত

etcnews
April 26, 2025 10:54 am
Link Copied!

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করেছে পাকিস্তান। এতে দিশাহারা হয়ে পড়েছে দেশটি। বিভিন্ন গন্তব্যের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্সের।

শনিবার (২৬ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ভারতের সব ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাড়তি জ্বালানি ব্যয় এবং দীর্ঘ ভ্রমণসময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) এয়ারলাইনগুলোর জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এতে যাত্রীদের আরও উন্নত যোগাযোগ এবং ফ্লাইটে অতিরিক্ত সেবা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে ঘটা বিঘ্নের ক্ষতি কম অনুভব করানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।