etcnews
ঢাকাFriday , 25 April 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতির আত্মীয়কে ভিআইপি রুম দিতে ডিসিকে অনুরোধ

etcnews
April 25, 2025 9:29 am
Link Copied!

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক বিচারপতির নিকট আত্মীয়ের জন্য ৩টি ভিআইপি রুম বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের (ডিসি) কাছে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনাজপুরের ডিসির কাছে এ আবেদন করেন জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত বিচারক ইসরাফিল আলম।

আবেদনে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক বিচারপতির নিকট আত্মীয় হাইকোর্ট বিভাগের সোনালী ব্যাংক শাখার ডিজিএম সপরিবারে দিনাজপুর আগমন উপলক্ষ্যে আগামী ২ মে তারিখে ৩টি ভিআইপি দুই বেড বিশিষ্ট কক্ষ বরাদ্দ হওয়া একান্ত প্রয়োজন।’

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলা প্রশাসককে অনুরোধও জানানো হয় ওই আবেদনে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।