etcnews
ঢাকাSaturday , 22 February 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

etcnews
February 22, 2025 5:17 am
Link Copied!

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনো হানাহানি থাকবে না, বিভেদ-বিচ্ছেদ থাকবে না। আমরা আল কোরআনের আলোকে একটি সমৃদ্ধ সমাজ গড়তে চাই।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জামায়াত ইসলামী সোনাইমুড়ি উপজেলা শাখার উদ্যোগে সোনাইমুড়ি বাইপাস চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা করে তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।

পথসভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, সোনাইমুড়ি উপজেলা জামায়াতের আমির ও ৩নং চাষির হাট ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মোল্লা, সোনাইমুড়ি পৌরসভা আমির মাওলানা আব্দুল মতিনসহ হাজার হাজার নেতাকর্মী জামায়াত আমিরকে হাত নেড়ে ও ফুলেল শুভেচ্ছা জানান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।