etcnews
ঢাকাMonday , 22 May 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

শ্রেষ্ঠ বিট পুলিশ ক্যাটাগরিতে পুরষ্কার পেলো মহিপুর ওসি

etcnews
May 22, 2023 6:51 pm
Link Copied!

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি: ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এপ্রিল মাসের সামগ্রিক মূল্যায়নে পটুয়াখালী জেলা পুলিশের বিট পুলিশ ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের। মূল্যায়নের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিট পুলিশ হিসেবে তিনি এ পুরষ্কার লাভ করেন। রবিবার (২১ মে) বিকেলে পটুয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের পুরষ্কার হিসেবে ক্রেষ্ট হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম। এসময় পটুয়াখালী জেলার সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাগনসহ পুলিশ সুপার কার্যালয়ের অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন।

ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার হাতে পেয়ে মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, এ পুরষ্কার হাতে পেয়ে আমি অত্যান্ত খুশি। পটুয়াখালী জেলা পুলিশ সুপার মান্যবর মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো কাজের স্বীকৃতি, যে কোন ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। এই স্বীকৃতিতে মহিপুর থানা পুলিশের কার্যক্রম আরো বেগবান হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।