etcnews
ঢাকাMonday , 2 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জাতীয় যুব দিবস উদযাপন, স্বপ্নপূরণে যুবকদের হাতে ঋণের চেক ও সনদ

etcnews
November 2, 2026 9:10 pm
Link Copied!

অলি রহমান, বাগেরহাট প্রতিনিধি:

তারুণ্যের হাত ধরে এগিয়ে যাবে দেশ, দক্ষতার আলোয় জ্বলে উঠবে আগামীর বাংলাদেশ—এমন প্রত্যয় ও আশার বার্তা নিয়ে বাগেরহাটের কচুয়ায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কচুয়া, বাগেরহাটের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং কচুয়া প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, মফস্বল সোসাইটি ও মোল্লা যুব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় মোল্লা যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তারিকুজ্জামান মোল্লা বলেন, যুবকদের শুধু নীতিনির্ধারণের কাগুজে আলোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের সুযোগ সৃষ্টি করতে হবে।

প্রশিক্ষণের পাশাপাশি ব্যবহারিক কাজে সম্পৃক্ত করার মধ্য দিয়েই গড়ে উঠবে দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ।
বক্তারা বলেন, তারুণ্যই দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক দিকনির্দেশনা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ দিয়ে কাজে লাগাতে পারলে যুবকরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ।

অনুষ্ঠানের শেষ পর্বে যুবকদের উৎসাহিত করতে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। তরুণদের হাতে তুলে দেওয়া এই সহায়তা যেন কেবল ঋণ কিংবা সনদ নয়—বরং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নতুন প্রত্যয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।