etcnews
ঢাকাSaturday , 7 September 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

etcnews
September 7, 2024 10:09 am
Link Copied!

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত আটজন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে  বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী।

তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ঢাকা এক্সপ্রেস পরিবহণের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু হয়। 

তিনি আরো বলেন, দুর্ঘটনার পরে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ ও আহতদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।