etcnews
ঢাকাTuesday , 30 May 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

etcnews
May 30, 2023 9:14 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দাম্পত্য কলহের জেরে দুই সন্তানের জননী মমতাজ বেগম (৪৫) নামের এক নারীকে হত্যার অভিযোগে স্বামী শাহআলম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মে) ভোর রাতে লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই নারীর বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে শাহআলমের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ওই নারীকে ওড়না দিয়ে শ্বাস রোধে হত্যা করে নিজ বাড়ির পুকুরে ফেলে দেয় শাহআলম। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে শাহআলম বেশ কয়েকবার ওই নারীকে দাম্পত্য কলহের জেরে নির্যাতন করে।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।