etcnews
ঢাকাSunday , 25 August 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ড. ইউনূসের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

etcnews
August 25, 2024 6:36 am
Link Copied!

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাতের করবেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকের কথা রয়েছে।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সরকার পতনের প্রেক্ষাপটে বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং রাষ্ট্রের সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করছে অন্তবর্তীকালীন সরকার। 

সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এবার সৌজন্য সাক্ষাত করতে যাচ্ছেন চীনা দূত।  

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন বৃহত্তম অংশীদার।  বেশ কিছু চলমান প্রকল্পে চীনের ঋণ রয়েছে। সবমিলিয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ বেশ গুরুত্বপূর্ণই ভাবা হচ্ছে।  

এর আগে গত বুধবার (২১ আগস্ট) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।