etcnews
ঢাকাSunday , 14 July 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি বরাবর পবিপ্রবির শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

etcnews
July 14, 2024 6:59 am
Link Copied!

কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাস ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।

পদযাত্রা শেষে দুপুর ১২টায় কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির বরাবর লিখিত স্মারকলিপি পটুয়াখালী জেলা প্রশাসক (অতিরিক্ত) যাদব সরকার এর কাছে প্রদান করেন। এ সময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

স্মারকলিপি প্রদান শেষে পবিপ্রবির শিক্ষার্থী সৈয়দ ইমাম হোসেন স্বাধীন বলেন, রাষ্ট্রপতির কাছে আমাদের অনুরোধ থাকবে, দ্রুত সংসদের অধিবেশন আহ্বান করে এই কোটা বৈষম্য নিরসন করেন। সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা হচ্ছে তা বন্ধ এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সঠিকভাবে কোটা সংস্কার ও মিথ্যা মামলা প্রত্যাহার করলেই সারা দেশের ছাত্র সমাজ পড়ার টেবিলে ফিরে যাবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।