etcnews
ঢাকাWednesday , 10 April 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

কলাপাড়ায় গৃহবধুর শ্লীলতাহানীর অভিযোগ

etcnews
April 10, 2024 11:38 am
Link Copied!

কেপিসি নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় বন্ধুর বাড়িতে ঢুকে রাহিমা বেগম (৪২) নামে গৃহবধুর শীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের জাকির হাওলাদারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। এবিষয়ে গৃহবধু রাহিমা বেগম বাদী হয়ে মাকসুদ মজুমদারসহ দুইজনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের এমদাদ মজুমদার ওরফে কাবুল মজুমদারের ছেলে অভিযুক্ত মাকসুদ মজুমদারের সাথে গৃহবধুর স্বামী জাকির হাওলাদারের পূর্ব পরিচয় ছিলো। সে সুবাধে বাড়িতে আসা যাওয়া করতো। ঘটনার সময় জাকির হাওলাদার তাদের পুরাতন বাড়িতে মাছ ধরতে যায়। এ সুযোগে অভিয্ক্তু মাকসুদ মজুমদার ও তার অপর সঙ্গী মাহাবুব নেশা জাতীয় দ্রব্য সেবন করে ওই বাড়িতে প্রবেশ করে গৃহবধু রাহিমা বেগমকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দেয়। রাজি না হলে জোরপূর্বক জড়াইয়া ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয় ও পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। ডাক চিৎকারে পাশের রুম থেকে তার পুত্রবধু শীলা ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।

এবিষয়ে অভিযুক্ত মাকছুদ মজুমদারের কাছে মোবাইলে জানতে চাইলে তার সহযোগী মাহবুব কল রিসিভ করে বলেন, আমরা এবিষয়ে কিছুই জানিনা।

অভিযোগ তদন্তকারী অফিসার কলাপাড়া থানা পুলিশ পরিদর্শক গোলাম মাওলা বলেন, গৃহবধু বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।