etcnews
ঢাকাThursday , 28 March 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্বার

etcnews
March 28, 2024 5:22 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ২ দিন পর বচা নদী থেকে মামুন হোসেন (২৫) নামে এক ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া গ্রামের ইদুরবাড়ি এলাকার কচা নদী থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মামুন উপজেলার পশ্চিম সাতুরিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার মোকসেদ আলীর ছেলে।

স্থানীয় জাহিদ হোসেন কিবরিয়া জানান, মোটর লাগানো ভ্যান চালাতেন মামুন। গত ২ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষ মৃত্যুর কারণ জানা যাবে

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।