etcnews
ঢাকাWednesday , 4 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাচ্ছে রিপাবলিকানরা

etcnews
November 4, 2026 10:38 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের অগ্রগতির পথে ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ দলটির হাতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে সিবিএস নিউজ। অন্যদিকে, সিনেটেও রিপাবলিকানদের কাছ থেকে একাধিক আসন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি।সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ২১৮টি আসন। নির্বাচনের আগে কক্ষটির নিয়ন্ত্রণ ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির হাতে।প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার প্রশাসনের বিরুদ্ধে তদন্ত পরিচালনা এবং সমন জারির ক্ষমতা পাবে ডেমোক্র্যাটরা। এতে প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর কংগ্রেসের নজরদারি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এদিকে, সিনেটেও ডেমোক্র্যাটদের অগ্রগতি দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ১১টি আসনে জয় পেয়েছে দলটি। এর মধ্যে রিপাবলিকানদের কাছ থেকে নর্থ ক্যারোলাইনার আসনটি ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। জর্জিয়ায় পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সিনেটর জন অসফ।সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধার করতে ডেমোক্র্যাটদের আরও ছয়টি আসনে জয় প্রয়োজন বলে দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এখনো বাকি আসনগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে দলটিকে।যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুটি কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদ। বর্তমানে দুটির নিয়ন্ত্রণই রিপাবলিকানদের হাতে। মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসবে। আর সিনেটের নিয়ন্ত্রণও পেলে ট্রাম্প প্রশাসনের জন্য আইন প্রণয়ন ও নীতিনির্ধারণের ক্ষেত্রে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হবে।

সূত্র: বিবিসি, রয়টার্স, সিবিসি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।