etcnews
ঢাকাThursday , 15 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ‘তথ্যজানি, অধিকার মানি!’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

etcnews
October 15, 2026 12:35 pm
Link Copied!

অলি রহমান,বাগেরহাট প্রতিনিধি:

তথ্য জানার অধিকার নাগরিকের শক্তি, আর স্বচ্ছতা ও জবাবদিহিতা সুশাসনের ভিত্তি। এই অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা প্রাপ্তি সহজ করার লক্ষ্যে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘তথ্যজানি, অধিকার মানি!’ শীর্ষক ক্যাম্পেইন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাগেরহাটের ধানসিঁড়ি ট্রেনিং সেন্টারে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সুশীল প্রকল্পের আওতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) ও বিটনিকের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে ‘রাইট টু নো ফেয়ার’-এর উদ্বোধন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম।
ক্যাম্পেইনে ‘আরটিআই হেল্প ডেস্ক’ ও ‘উইমেন্স ইনফরমেশন সার্কেল’সহ তিনটি স্টলে সরকারি তথ্য ও সেবা পাওয়ার পদ্ধতি, তথ্য অধিকার আইনে আবেদন এবং নারীদের সরকারি ভাতা, স্বাস্থ্য, শিক্ষা ও আইনগত সহায়তা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

এ ছাড়া তথ্য অধিকার ও নাগরিক সেবাবিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং ‘জিজ্ঞাসা ও জবাব: নাগরিক-সেবাদাতা সংলাপ’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ফিরোজা বেগম এবং সুজনের সভাপতি এসকে এ হাসিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট সিএসও হাবের কোষাধ্যক্ষ এম. এ সালাম শেখের সঞ্চালনায় সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী সদস্য মনজুরুল হাসান মিলন। কর্মসূচিতে নাগরিক সমাজ, নারী ও যুব প্রতিনিধি, সাংবাদিক এবং সরকারি প্রতিনিধিসহ ৪০ জন অংশ নেন।

আয়োজকদের প্রত্যাশা, তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নাগরিকের ক্ষমতায়ন এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।