etcnews
ঢাকাWednesday , 14 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

একাডেমিক স্বীকৃতিস্বরূপ ইবিতে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ৩৬ শিক্ষার্থী

etcnews
October 14, 2026 3:56 pm
Link Copied!

ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একাডেমিক স্বীকৃতিস্বরূপ ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ৩৬ জন শিক্ষার্থী এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানের সঞ্চালনায় ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী, অতিথি হিসেবে আট অনুষদের ডিনবৃন্দ। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে আটজন, কলা অনুষদ থেকে তিনজন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে চারজন, আইন অনুষদ থেকে তিনজন, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ছয়জন, বিজ্ঞান অনুষদ থেকে তিনজন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে পাঁচজন এবং জীববিজ্ঞান অনুষদ থেকে চারজন শিক্ষার্থী এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন।

অনুষদভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীরা হলেন-
থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফায়েদ ও আলী আহসান মোহাম্মদ জুবাইর, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জহিরুল ইসলাম এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম। এছাড়াও আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আবদুল্লাহ ইহসান ভুঁইয়া, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দেলোয়ার হোসাইন, শরীফুল ইসলাম ও নাইমুর রহমান।

কলা অনুষদ থেকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তানজিলা খাতুন ও হাফিজুল ইসলাম এবং জেবা রহমান। সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে লোকপ্রশাসন বিভাগের মুনতাকিম রহমান, অর্থনীতি বিভাগের টগর আলী ও জেসিয়া আক্তার তন্নি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সিরাজম মনিরা। আইন অনুষদ থেকে ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সাদিয়া, রাফিয়া খাতুন এবং আইন বিভাগের আমজাদ হোসাইন।
ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা, সিরাজুল ইসলাম ও অনিন্দ্য সাহা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ ফাহিম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মেহেদী হাসান সিকদার। বিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের মো. মেহেদী হাসান লিমন, মাহামুদুল ইসলাম এবং গণিত বিভাগের আরিফুল ইসলাম।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মহুয়া রহমান নাইস, জান্নাতুন নাঈম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান হাবিব। এছাড়াও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম বিভাগের মাহফুজুর রহমান ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জেরিন খাতুনও এ অ্যাওয়ার্ড পান। জীববিজ্ঞান অনুষদ থেকে ফার্মেসি বিভাগের আবদুল্লাহ আল মামুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান, সুরাইয়া ইসলাম এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সাজিয়া ফারজানা

অনুষ্ঠানে উপাচার্য ড. মোঃ এ কে এম মতিনুর রহমান বলেন, যারা অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন নিজস্ব যোগ্যতা, মেধা, মনন এবং পরিশ্রমের ফল হিসেবে আজকে আপনাদেরকে এই স্বীকৃতিটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রদান করা হলো। এর মাধ্যামে আপনাদের উপর নতুন একটি দায়িত্ব অর্পিত হলো। আপনার এই মেধা, মনন, পরিশ্রমের মাধ্যমে যেটি অর্জন করেছেন এটির মধ্য দিয়ে নিজেকে আরো বেশি শানিত করার সুযোগ তৈরি হলো। এই মেধা এবং মননটি দিয়ে আপনি আপনার নিজের কর্মক্ষেত্রে ভবিষ্যতে, দেশ, দেশের মানুষের জন্য এবং বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে সম্মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একজন অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখবেন এটিই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, যারা বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে আগ্রহী, আপনারা যখন এডমিশনের জন্য এই ডিনস এওয়ার্ডটি আপনি উপস্থাপন করবেন আমার বিশ্বাস আপনার এডমিশন, ফান্ডিং থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে।

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।