etcnews
ঢাকাWednesday , 14 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কারাবাস ও দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন নাটকে জাহের আলভী

etcnews
October 14, 2026 2:51 pm
Link Copied!

স্ত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় কারাবাস ও রিমান্ড শেষে দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টের মাধ্যমে নতুন কাজ শুরুর কথা প্রকাশ করেন তিনি।মঙ্গলবার (১৩ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে আলভী লেখেন, ‘ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা… ফিরে আসার হাওয়া…।’এর আগে করা আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘স্বাগত জানাবেন না আপনারা আমাকে…’

পরে আলভী জানান, প্রায় সাত মাস পর আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন তিনি। তার নতুন কাজটি পরিচালনা করছেন সামির রহমান রাব্বি এবং এর প্রযোজক মাহমুদ হাসান রানা।অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।পরে ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়। এরপর ৩ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান এই অভিনেতা।

কাজে ফেরার কথা জানালেও নতুন প্রকল্পটির নাম, নাটকের গল্প কিংবা প্রচারের সময়সূচি নিয়ে এখনো বিস্তারিত কিছু উল্লেখ করেননি জাহের আলভী।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।