etcnews
ঢাকাWednesday , 14 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২; মিলল পিস্তল

etcnews
October 14, 2026 10:33 am
Link Copied!

অলি রহমান,বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন দুজন। সংঘর্ষের পর শহরের বিভিন্ন স্থানে অস্ত্র হাতে মহড়ার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মেহেদী (৩৫) ও শহীদ (৪৫) নামে দুজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন স্থানে অস্ত্র হাতে মহড়া দেওয়ার অভিযোগ ওঠে। এতে বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জানান, শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নিয়ে এমন সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, দ্রুত বিরোধের অবসান ঘটিয়ে বাসস্ট্যান্ড এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।