etcnews
ঢাকাTuesday , 13 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে সুমন বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার, স্বস্তি ফিরছে স্বজনদের মনে

etcnews
October 13, 2026 6:12 pm
Link Copied!

অলি রহমান,বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে দস্যুদের হাতে জিম্মি হয়েছিলেন চার জেলে। উপার্জনের আশায় বনের গভীরে যাওয়া মানুষগুলোর ভাগ্যে নেমে এসেছিল অনিশ্চয়তা। অবশেষে কোস্ট গার্ডের অভিযানে সুমন বাহিনীর কবল থেকে উদ্ধার পেয়েছেন তাঁরা।

গত ১১ অক্টোবর দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবনিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেদের জিম্মি অবস্থায় রেখেই পালিয়ে যায় দস্যুরা।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—খুলনার পাইকগাছা উপজেলার মহিনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সুমন বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করে। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রাখা হয় তাঁদের।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাফির আলম সুজন প্রেস ব্রিফিংয়ে জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বনের গভীরে মাছ ধরতে যাওয়া এই চার জেলের ফিরে পাওয়ার ঘটনা তাঁদের স্বজনদের জন্য স্বস্তির বার্তা। সুন্দরবনের নদী-খালে জীবিকার সন্ধানে যাওয়া জেলেরা যেন আর দস্যুদের ভয়ে জিম্মি না হন—এটাই এখন উপকূলের মানুষের প্রত্যাশা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।