etcnews
ঢাকাTuesday , 6 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন আটক, জব্দ যাত্রীবাহী বাস

etcnews
October 6, 2026 8:15 pm
Link Copied!

অলি রহমান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬), সদর কোম্পানি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ-মোংলা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—মোড়েলগঞ্জের ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে মো. ইব্রাহিম (২৩), রংপুর সদরের বৈকুণ্ঠপুর এলাকার ওয়ারিসুল হকের ছেলে পারভেজ আহম্মেদ (২৫), কোতোয়ালি এলাকার বেলুবালারহাটের জাহাঙ্গীর আলমের ছেলে আমিনুর রহমান (৩২) এবং বৈকুণ্ঠপুর এলাকার লিজু মিয়ার ছেলে নূর আমিন (২৮)।

এসআরবি-৬ (খুলনা)-এর উপপরিচালক সৈয়দ ফজলুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল ব্রাহ্মণমাঠ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় মোড়েলগঞ্জ থেকে মোংলাগামী একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাস থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে মাদক পরিবহনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাসে থাকা চারজনকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এসআরবি-৬-এর ওই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।