etcnews
ঢাকাTuesday , 6 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

etcnews
October 6, 2026 2:59 pm
Link Copied!

অলি রহমান,বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সব স্থাপনা নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পরিবেশ অধিদফতরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, ১৮টি রিসোর্টের মধ্যে ১০টি প্রতিষ্ঠানকে আগামী ৩০ দিনের মধ্যে এবং বাকি আটটি প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে সব ধরনের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা রক্ষায় অনুমোদনহীন এসব স্থাপনার বিরুদ্ধে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।