etcnews
ঢাকাTuesday , 6 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নিজের লোকদল নিয়ে বিশ্বময় লোকগীতি ছড়িয়ে দিতে চান ড.জাহিদুল কবির

etcnews
October 6, 2026 12:29 am
Link Copied!

বিনোদন রিপোর্টঃ
রক্তে মিশে আছে যার লোকগান,ছোটবেলা থেকেই বাংলা গানের প্রতি যার ছিল প্রচন্ড ভালবাসা, এবং যিনি ইতিমধ্যে দেশের সকল বিভাগ সহ বিভিন্ন দেশে তার লোক দলের টিম নিয়ে প্রোগ্রামের মাধ্যমে মানুষের ভালোবাসা কুড়িয়েছেন,তিনি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডঃ জাহিদুল কবির। যিনি প্রতিনিয়তই বাংলা লোকগান নিয়ে চর্চা সহ কিভাবে বাংলা গান কে বিশ্বময় ছড়িয়ে দেওয়া যায় সেভাবেই কাজ করে চলছেন।
ডঃ জাহিদুল কবিরের জন্ম ও বেড়ে ওঠে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়। ছোটবেলা থেকে তার গানের প্রতি ছিল বেশ ঝোঁক, তাইতো স্কুলের বিভিন্ন প্রোগ্রাম সহ গ্রামের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত তিনি গান করতেন।
বর্তমানে তিনি দেশ ও বিদেশে তার টিম নিয়ে নিয়মিত প্রোগ্রাম করছেন। এছাড়া সম্প্রতি লন্ডনে অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন তিনি।

তার সাথে রয়েছেন জনপ্রিয় শিল্পীসহ প্রতিভাবান বেশ কয়েকজন মিউজিসিয়ান। খুব শীঘ্রই তারা বহিঃ বিশ্বের বিভিন্ন দেশে প্রোগ্রামে যাবেন এমনটাই জানিয়েছেন এই ফোক দলের দলনেতা।
তার দলের মধ্যে রয়েছেন, ফরহাদ হোসাইন, জোহরা হুসাইন জেমি,মোঃ মাসুম হোসাইন, স্বপন কুমার দাস, হাজেরা সুলতানা ও বিকাশ কুমার চৌধুরী।
ডঃ জাহিদুল কবিরের পুরো নাম মোঃ জাহিদুল কবির, তিনি ইতিমধ্যে লোকগানের প্রোগ্রাম নিয়ে গিয়েছেন ভারত, চীন, শ্রীলংকা, উজবেকিস্তান, নেপাল, জর্ডান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সুনামের সাথে প্রোগ্রাম করে এসেছেন। যা তার ক্যারিয়ারের মধ্যে এক উল্লেখযোগ্য দিক।
এছাড়াও তিনি বাংলাদেশ বেতারের বিশেষ গ্রেডের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী, এবং বাংলাদেশ দোতারা শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বাউল ও বাউল শিল্পী সংস্থার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে ডঃ জাহিদুল কবির বলেন, লোকগীতি দেশ এবং দেশের বাহিরে ছড়িয়ে দিতে চাই,লোক চর্চায় ডুবে থাকতে চাই আমৃত্যু। যতদিন বাঁচবো সঙ্গীতের সাথে থাকতে চাই।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।