etcnews
ঢাকাWednesday , 23 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি

etcnews
September 23, 2026 4:11 pm
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে অন্য ইউনিটে পদায়ন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির রমনা বিভাগের (গোয়েন্দা) উপ-কমিশনার মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগের উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।এছাড়া সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপ-কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ এবং উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-কমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে রমনা বিভাগের (গোয়েন্দা) উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই দিনে অপর এক আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির আবু জায়েদ মো. নাজমুন নুরকে রাজধানীর গুলশান মডেল থানায় এবং মো. সালাউদ্দিনকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।একই আদেশে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মিছিলের কারণে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।