etcnews
ঢাকাSaturday , 5 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে

etcnews
September 5, 2026 6:22 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার ঝালকাঠী-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে এ শুভেচ্ছা জানানো হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত বাসভবন (নেম ফ্ল্যাট)-এ এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ড. হাচিব মোহাম্মদ তুষার নবনিযুক্ত সভাপতি রফিকুল ইসলাম জামালের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।

ড. হাচিব মোহাম্মদ তুষার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রবিষয়ক পরিচালক, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য। এছাড়া তিনি পবিপ্রবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ড. হাচিব মোহাম্মদ তুষারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও এলাকাবাসীর দোয়া কামনা করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।