etcnews
ঢাকাWednesday , 2 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিমখানায় মামুন সরকারের দোয়া ও মধ্যাহ্নভোজ

etcnews
September 2, 2026 11:18 pm
Link Copied!

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ এলাকায় আলহাজ্ব ফাজিল উদ্দিন সরকার এমদাদিয়া এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল ও এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  গতকাল আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে এতিমখানার শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন মামুন সরকার। এ সময় তিনি এতিম শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।

মামুন সরকার বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছি। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছি। এতিম শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি আনন্দিত। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।”

এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।