etcnews
ঢাকাWednesday , 2 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সম্পাদক রায়হান

etcnews
September 2, 2026 7:52 pm
Link Copied!

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এগ্রিকালচার ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে মো. হাদী রহমান এবং সাধারণ সম্পাদক পদে রায়হান হোসেন হীরা নির্বাচিত হয়েছেন।

গত ২৯ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ ভোটার ভোট দেন। পরে বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল সাহা।

নির্বাচনে দপ্তর সম্পাদক পদে সিহাব ঢালী, অর্থ সম্পাদক মো. সুমিত হাসান জান্নাত, একাডেমিক অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটর মোহাম্মদ আজমান ইমতিয়াজ মুরাদ, রিসার্চ অ্যান্ড ইনোভেশন কো-অর্ডিনেটর মোহাম্মদ মুনতাসির মাহমুদ, স্টুডেন্ট ওয়েলফেয়ার কো-অর্ডিনেটর মো. রাউফুন ইসলাম, এক্সটেনশন অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর মো. জামাল উদ্দিন এবং কালচার অ্যান্ড ইভেন্টস কো-অর্ডিনেটর এস এম শাহরিয়ার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কো-অর্ডিনেটর পদে মো. মাশরাফি বিন অন্তু, উইমেন্স অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটর ফাবিহা বুশরা, চিফ অব স্টাফ সানজিদ হাসান, অ্যালামনাই রিলেশনস অফিসার মো. জুবাইদ হোসেন, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার তাওহিদুল ইসলাম মাহিন, এডিটোরিয়াল অ্যান্ড পাবলিকেশন অফিসার সাবিহা ইসলাম আশা এবং রিসোর্স ম্যানেজমেন্ট অফিসার পদে মো. সালমান চৌধুরী শিশির নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার সময় কৃষি অনুষদের ডিন ও এগ্রিকালচার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক এম. জহুরুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।