etcnews
ঢাকাWednesday , 2 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

প্রথম সফরে নিজ জেলায় আসছেন রাষ্ট্রপতি

etcnews
September 2, 2026 12:45 pm
Link Copied!

দায়িত্ব নেওয়ার পর প্রথম জেলা সফরে নিজ জেলা ঠাকুরগাঁও আসছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে থাকবেন তিনি।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।রাষ্ট্রপতির সফর ঘিরে এরই মধ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঠাকুরগাঁও পৌরসভা ও নাগরিক সমাজের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রস্তুতি। শহরের প্রাণকেন্দ্র বড় মাঠে নাগরিক সংবর্ধনার মঞ্চ নির্মাণের কাজও চলছে।

সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এরপর শহরের পুরাতন গোরস্তানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। সেখান থেকে কালীবাড়ির নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে।বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে, যা বড় মাঠ হিসেবে পরিচিত, নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এ কর্মসূচির মধ্য দিয়ে দুই দিনের জেলা সফর শেষ করে ঢাকায় বঙ্গভবনে ফেরার কথা রয়েছে তার।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।