etcnews
ঢাকাSunday , 30 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

etcnews
August 30, 2026 10:51 am
Link Copied!

ভুয়া প্রোফাইলে ‘এনআইডি তথ্য সংগ্রহ’ করার অভিযোগে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আ. ছত্তারকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। নিজের সিএমএস ব্যবহারকারী আইডি ‘asattar_up’ ব্যবহার করে তিনি ওই কার্যক্রম চালিয়েছেন বলে নির্বাচন কমিশনের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা প্রয়োজন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসন শাখার যুগ্ম-সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- মো. আ. ছত্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত), কাঠালিয়া, ঝালকাঠি তার সিএমএস ব্যবহারকারী আইডি ‘asattar_up’ ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইলে ‘এনআইডি তথ্য সংগ্রহ’ করান। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) মোতাবেক মো. আ. ছত্তারকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।আদেশ অনুযায়ী, সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতাসহ অন্যান্য আইনানুগ সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচন পরিচালনা এবং জাতীয় পরিচয়সংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালন করে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।