etcnews
ঢাকাSaturday , 29 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

আজ ঢাকায় সবচেয়ে বেশি লোডশেডিং হবে

etcnews
August 29, 2026 6:40 pm
Link Copied!

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারাদেশে সর্বোচ্চ দুই হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। অঞ্চলভিত্তিক হিসাবে আজ সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকায়- ৬৯৮ মেগাওয়াট।এদিন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।পিজিসিবির তথ্য অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে ঢাকায় ৬৯৮ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া কুমিল্লায় ৩১৫, ময়মনসিংহে ৩৫০, খুলনায় ৩৫০, রাজশাহীতে ৩০০, রংপুরে ২৫০, চট্টগ্রামে ১৯০, সিলেটে ১৫০ এবং বরিশালে ১০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।

অঞ্চলভিত্তিক পূর্বাভাসে দেখা যায়, ঢাকার পর ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে। এরপর কুমিল্লায় ৩১৫ এবং রাজশাহীতে ৩০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।উল্লেখ্য, সব মিলিয়ে সন্ধ্যার পিক সময়ে বিদ্যুতের ঘাটতির কারণে সারাদেশেই লোডশেডিংয়ের চাপ থাকবে বলে পিজিসিবির পূর্বাভাসে উঠে এসেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।