etcnews
ঢাকাThursday , 27 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আর কখনও বাংলাদেশ কারও কাছে মাথা নত করবে না : পররাষ্ট্রমন্ত্রী

etcnews
August 27, 2026 6:42 pm
Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, আর কখনও বাংলাদেশ কারও কাছে মাথা নত করবে না। তিনি বলেন, আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি।আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকাররে মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, অলোচিত মক্কা চুক্তিকে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হচ্ছে। এতে যোগ দিলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে?

জবাবে স্পিকারের প্রতি ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্যাক্টকে (চুক্তি) বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে। এটি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়।এই চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।