etcnews
ঢাকাThursday , 27 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

অন্ধকার গোপন রহস্যের গল্পে নাটক ‘শয়তানের নিঃশ্বাস’

etcnews
August 27, 2026 4:56 pm
Link Copied!

প্রেমের আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার গোপন রহস্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘শয়তানের নিঃশ্বাস’। নাটকটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পাশাপাশি এর প্রচারের তারিখও ঘোষণা করা হয়েছে। রোমান্টিক থ্রিলার ঘরানার এই নাটকটি রহস্যপ্রিয় দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি আয়োজন হিসেবে আগামী ২৮ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে।নুসরাত নাহার লাবন্যের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শাব্দিক শাহিন। নির্মাতার ভাষ্য, ভালোবাসা, ভয় ও রহস্যের আবহে এগিয়ে যাবে নাটকের কাহিনি, যেখানে সম্পর্কের আড়ালে উন্মোচিত হবে এক অপ্রত্যাশিত সত্য।প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও মাহমুদা মাহা। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন কাজী আনিসুল হক বরুণ, মৌ শিখা, এম. এ. শাইম এবং সাব্বির আহমেদ শ্রাবণ।

নাটকটির সম্পাদনা ও কালার করেছেন জুয়েল মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন কাওসার খান এবং প্রযোজনা করেছেন এম. এ. শাইম।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।