etcnews
ঢাকাWednesday , 19 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

etcnews
August 19, 2026 1:52 pm
Link Copied!

দেশের গণমাধ্যম অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্ন। তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই।বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। আর সেটাকে অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করে তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছে সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে।’সরকার গণমাধ্যমে একটি নতুন ইকো সিস্টেম তৈরি করতে কাজ করছে বলেও জানান মন্ত্রী।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।