etcnews
ঢাকাWednesday , 19 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ আমলের ডিলার রাখতে চায় না টিসিবি

etcnews
August 19, 2026 10:25 am
Link Copied!

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ডিলারদের আর রাখতে চায় না ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কারণ সেসময় ডিলার নিয়োগ-সংক্রান্ত কোনো নীতিমালা ছিল না। তাছাড়া তারা সঠিকভাবে দায়িত্বও পালন করেননি। এদিকে নতুন ডিলার নিয়োগ দিতে নীতিমালা তৈরি করছে টিসিবি। এই নীতিমালা অনুযায়ী আগামীতে ডিলার নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব কথা জানান টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। তখন কমিটির সদস্যরা এ বিষয় নিয়ে কথা বলেন।সূত্র আরও জানায়, বৈঠকে টিসিবিতে সরকারের ভর্তুকির পরিমাণ কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও টিসিবি পণ্য দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছে অন্যান্য পণ্য বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করতে চায় টিসিবি। এ বিষয়টিও টিসিবি চেয়ারম্যান সভায় অবহিত করেন।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠার পর গত ১০ বছরে এর প্রাতিষ্ঠানিক ব্যয় কত হয়েছে। আর কমিশনের মাধ্যমে কত টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশন কি ব্যবস্থা নিয়েছে, তাও জানতে চাওয়া হয়।কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, মো. বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, মো. আবুল কালাম, হেলেন জেরিন খান, সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক এবং আব্দুল মুনতাকিম অংশগ্রহণ করেন। এ ছাড়াও বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।