etcnews
ঢাকাSunday , 2 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রশিবিরের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত

etcnews
August 2, 2026 9:10 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১লা আগস্ট ২০২৬ রোজ রবিবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত প্রতিযোগিতা ও জুলাই শহীদদের স্মরণের মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পুরো খেলা অনুষ্ঠিত হয়েছে । উক্ত আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ জিয়াউর রহমান হল-১ এবং রানার্সআপ বিজয়-২৪ হল।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রেদওয়ান, সেক্রেটারি মো. আশিকুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অন্যান্য নেতৃবৃন্দ। বিশ্ববিদ্যালয় শিবিরের

সভাপতি রেদোয়ান বলেন, “টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের আন্তরিকতা, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব পুরো আয়োজনকে করেছে প্রাণবন্ত ও উপভোগ্য। একটি সুন্দর ও সফল আয়োজন সম্পন্ন করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—খেলোয়াড়, রেফারি, আয়োজক, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”

জয়-পরাজয়ের ঊর্ধ্বে খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি গড়ে উঠবে বলে মনে করে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।