etcnews
ঢাকাSunday , 2 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

etcnews
August 2, 2026 9:53 am
Link Copied!

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রোববার (২ আগস্ট) গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শনিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র।বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে বটতলা, গোহাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারী, ব্যাংকপাড়া, হীরাবাড়ি, মোহাম্মদপাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা ও আশ্রম রোড এলাকায় সকাল থেকে টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকাগুলোয় এরই মধ্যে মাইকিং করা হচ্ছে বলেও জানিয়েছে ওজোপাডিকো। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত সম্পন্ন করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।