etcnews
ঢাকাSunday , 26 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

etcnews
July 26, 2026 11:19 am
Link Copied!

পদত্যাগের পর আজ বঙ্গভবন ছাড়তে পারেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিগগির উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। সম্ভাব্য গন্তব্য হিসেবে সিঙ্গাপুর অথবা ব্যাংককের কথা জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।শনিবার (২৬ জুলাই) এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মো. সাহাবুদ্দিন জানান, জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই স্ত্রীকে সঙ্গে নিয়েই চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাবেন তিনি।এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথা জানান। অসুস্থতাকে পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন সাবেক রাষ্ট্রপতি।

মো. সাহাবুদ্দিন জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়া হচ্ছিল। এরই মধ্যে বাড়িটির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন হয়েছে।উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে শারীরিক অসুস্থতার কারণে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।