etcnews
ঢাকাThursday , 23 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে ছড়িয়ে পড়ছে আন্দোলন, বিশেষ ঘোষণা দিলেন মোদি

etcnews
July 23, 2026 1:26 pm
Link Copied!

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন দেশটির বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ অবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

এক্সে দেওয়া পোস্টে মোদি বলেন, তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মোদি আরও বলেন, যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

তবে সরকারের এ ঘোষণার পরও আন্দোলনকারীরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা অনড় অবস্থান বজায় রেখেছেন এবং বিভিন্ন স্থানে আন্দোলন আরও জোরদার করেছেন।

ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।