সিরিয়া সীমান্তের কাছে শনাক্ত হওয়া একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।শাফাক নিউজ জানায়, সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত এলাকায় ড্রোনটি শনাক্ত হওয়ার পর সেটি সফলভাবে প্রতিহত করা হয়।
বাহিনী জানিয়েছে, ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, তা জানতে তদন্ত চলছে। এছাড়া প্রচলিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী এ ঘটনায় কোনো সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি।
এর আগে ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করে যে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্ব কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিতে পারে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

