etcnews
ঢাকাTuesday , 23 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

etcnews
June 23, 2026 12:34 pm
Link Copied!

আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গবেষণার জন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেওয়া হয়েছে।রোববার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে বিএলআরআই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বলে জানিয়েছেন বিএলআরআইয়ের কর্মকর্তারা।
বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব জানান, ‘মহিষটি যেহেতু চিড়িয়াখানায় ছিল, তাই আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত একে কোয়ারেন্টাইনে রাখা হবে। এই সময়ে মহিষটি রোগমুক্ত কি না, তা নিশ্চিত করা এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায়, তা নিয়ে ভাবা হবে।’ইল্লেখ্য, গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে জিয়া উদ্দিনের ভাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এর নাম রাখেন।
জিয়া উদ্দিন মৃধা মহিষটি কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে বিক্রি করেছিলেন। কোরবানির ঈদ সামনে রেখে ২৫ মে সোমবার বিকেলে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে আনেন মনিরুজ্জামান।

ঈদের আগের দিন বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। শুরুতে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। পরে মহিষটির ঠাঁই হয় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।