etcnews
ঢাকাMonday , 22 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

etcnews
June 22, 2026 12:56 pm
Link Copied!

মধ্যপ্রাচ্যের সংকট কিছুটা কমতে পারে— এমন আশা থেকে আগামী মাস থেকে ভর্তুকিযুক্ত ডিজেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।রোববার (২১ জুন) দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল না হলেও সরকার ডিজেলের দাম বাড়ানোর পরিবর্তে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।তিনি জানান, ইরান সংকট নিয়ে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাকে জানিয়েছেন, এবার মধ্যপ্রাচ্যের সংকট নিরসনের বিষয়ে তিনি আশাবাদী।

আনোয়ার ইব্রাহিম বলেন, শেহবাজ শরিফ আমাকে বলেছেন, তিনি বিশ্বাস করেন মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট অনেকটাই কমে আসবে। এতে জ্বালানির বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং ডিজেলের দাম কমাতে আমাদের সুবিধা হবে।মালয়েশিয়া সরকার মনে করছে, ইরানকে ঘিরে উত্তেজনা কমলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও স্থিতিশীল থাকবে। এর ফলে দেশের জনগণকে কম দামে ভর্তুকিযুক্ত ডিজেল সরবরাহ করা সম্ভব হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।