etcnews
ঢাকাMonday , 22 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

etcnews
June 22, 2026 9:38 am
Link Copied!

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে মালয়েশিয়ার পুত্রাজায়াতে অবস্থিত দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের চারপাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার পতাকা দিয়ে বর্ণাঢ্যভাবে সাজানো হয়েছে।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার সময় পুত্রাজায়ায় সরজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চ পর্যায়ের সীমিত বৈঠক শুরু হয়েছে।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে তারেক রহমান পুত্রাজায়ায় পৌঁছানোর পর তাকে লালা গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত ও অভিবাদন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।পেরাদানা পুত্রা ভবনের সামনে মালয়েশিয়া মাদানী স্কয়ার যেন বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের প্রতীক্ষায়। পরে এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক এবং দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলবেন দুই দেশের প্রধানমন্ত্রী।দেখা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রশাসনিক কার্যালয়ে দীর্ঘ লম্বা সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে ঝুলিয়ে রাখা হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার পতাকা দিয়ে।

মালয়েশিয়ার রাজধানী পুত্রাজায়াতে অবস্থিত। রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ভবনটি মালয়, ইসলামিক-মুঘল এবং ইউরোপীয় স্থাপত্যের এক চমৎকার সংমিশ্রণ গঠিত, যার কেন্দ্রে রয়েছে আইকনিক সবুজ গম্বুজ।

পুত্রাজায়া স্কয়ারের চারপাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা উড়ছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের ভবনে যা নাম ‘পেরাদানা পুত্রা’ সেই ভবনের মালয়েশিয়ার পতাকার পাশে বাংলাদেশের পতাকা উড়ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।