etcnews
ঢাকাMonday , 15 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

etcnews
June 15, 2026 8:03 pm
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ভরাডোবা-ঘাটাইল আঞ্চলিক সড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. বিল্লাল হোসেন (৩০)। তিনি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার বানিয়ারচালা গ্রামের বাসিন্দা এবং মৃত হাসমত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন মোটরসাইকেলে করে বগারজান বাজার এলাকায় এক বন্ধুর বাড়ি থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিকে যাচ্ছিলেন। পথে ভরাডোবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা উথুরা ইউনিয়নের এক ইমাম ও খতিব এবং তার দুই ছেলে-মেয়ে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর তারা বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।