চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় সদস্যসহ চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই মোহাম্মদ কামাল হোসেন ফোর্স নিয়ে পৌরসভার থানার মোড় এলাকায় অভিযান চালিয়ে মিনহাজ উদ্দিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেন। পুলিশের দাবি, তিনি চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগ ও পটিয়া পৌর ছাত্রলীগের সংগঠক এবং পটিয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য।
পুলিশ আরও জানায়, মিনহাজ উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
এদিকে একই রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন এসআই মোহাম্মদ কামাল উদ্দিন, এএসআই শরীফ হাসান ও এএসআই মোহাম্মদ মনির হোসেন। অভিযানে আরও তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন— জিআর মামলার আসামি ও পটিয়া প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জিয়া উদ্দিন, জাকির হোসেন (জাগির) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আমানুল হক সোহেল।
পটিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত

