etcnews
ঢাকাSaturday , 6 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় শিশুকে ধর্ষণ চেষ্টায় স্কুলের অফিস সহকারীকে সাসপেন্ড

etcnews
June 6, 2026 9:52 pm
Link Copied!

সাতক্ষীরার আশাশুনিতে স্কুল ছাত্রী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শোভনালী ইউনিয়নের বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী বিকাশ চন্দ্র সাহাকে সাসপেন্ড করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানাগেছে, বাওচাষে নানার বাড়িতে আসা ২য় শ্রেণির ছাত্রী গত সোমবার সন্ধ্যায় স্কুলের পার্কে ঘুরতে গিয়েছিল। এ সময় স্কুলের অফিস সহকারী/নৈশ প্রহরী বিকাশ চন্দ্র সাহা শিশুকে ফুসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকারৎ ও কান্নাকাটি করলে ছেড়ে দেয়। কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে নানাদের জানালে নানা, মামারা জমিদাতা আলাল হোসেনের বাড়িতে গিয়ে অভিযোগ করেন। আলাল হোসেন বিকাশ চন্দ্র সাহাকে ডেকে জিজ্ঞাসা করলে ঘটনা প্রমাণিত হয়। তখন প্রধান শিক্ষক ছাবিনা খাতুনকে ডেকে বিষয়টি নিয়ে পরামর্শ শেষে উপজেলা শিক্ষা অফিসার/ক্লাস্টার অফিসিরকে অবহিত করা হয়। সেই সঙ্গে বিকাশের নিকট থেকে স্কুলের চাবি ফেরৎ নেওয়া হয়।

গত বৃহস্পতিবার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ক্লাস্টার অফিসার মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে স্কুলে বিচারিক সভা হয়। শুনানী শেষে বিকাশকে সাসপেন্ড করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিচারসভায় উপস্থিত সদস্যবৃন্দ জানান, এর আগেও বিকাশ এরকম জঘন্য কাজ করায় তাকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছিল। তবে প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছেন।

স্কুলের প্রধান শিক্ষক ছাবিনা খাতুন বলেন, ‘স্কুলে ঈদের ছুটি চলছিল। আমি চাই সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।’

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ, ভিকটিম ও পরিবারের লোকজনের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিকাশকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত করে প্রমাণিত হলে স্থায়ী সাসপেন্ড করা হবে। থানায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলা পরিবারের পক্ষ থেকে করতে হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।