etcnews
ঢাকাSaturday , 6 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ তিন ডাকাত আটক

etcnews
June 6, 2026 9:34 pm
Link Copied!

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকাসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাতে রামগতি স্টেশন কোস্ট গার্ডের একটি দল জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. আজিম ব্যাপারী ওরফে আজিম ডাকাত (৩২), মো. বশির (৪০) এবং রাব্বী (১৬)। তাদের মধ্যে আজিমের বাড়ি সুবর্ণচর উপজেলার ভুঁইয়ার হাট এলাকায়। অপর দুইজন রামগতি উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, এর আগেও ২০২২ সালে অস্ত্রসহ আজিমকে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে রামগতি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের রামগতি থানায় হস্তান্তর করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও কোস্ট গার্ড যৌথভাবে কাজ করছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।