etcnews
ঢাকাThursday , 4 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ উদ্বোধনে আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

etcnews
June 4, 2026 9:10 pm
Link Copied!

চট্টগ্রামের পটিয়া উপজেলার দীর্ঘদিনের প্রত্যাশিত মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে শুক্রবার (৫ জুন) পটিয়া সফরে আসছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় উপজেলার জালুয়ার দিঘীপাড় এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা জানান, পটিয়ার তরুণ খেলোয়াড়দের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি স্টেডিয়ামের দাবি দীর্ঘদিনের। নানা জটিলতায় প্রকল্পটি বাস্তবায়ন বিলম্বিত হলেও অবশেষে তা বাস্তব রূপ পেতে যাচ্ছে।

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন বলেন, এই স্টেডিয়াম নির্মিত হলে এলাকার ক্রীড়া চর্চায় নতুন গতি সঞ্চার হবে। প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ফারহানুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

স্থানীয়দের বিশ্বাস, মিনি স্টেডিয়াম নির্মাণের ফলে পটিয়ার ক্রীড়া অবকাঠামো আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়রা উন্নত পরিবেশে প্রশিক্ষণ ও অনুশীলনের সুযোগ পাবে। এতে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।