etcnews
ঢাকাThursday , 4 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

etcnews
June 4, 2026 8:51 pm
Link Copied!

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সাকিবুল হাসান (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর ভাটিপাড়া নদীপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাকিবুল হাসান কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিবুল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তবে প্রশিক্ষণ চলাকালে তিনি মানসিক সমস্যায় আক্রান্ত হন বলে পরিবারের সদস্যরা জানান। পরে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলে তিনি বাড়িতে ফিরে আসেন।

স্থানীয় বাসিন্দা রতন মিয়া বলেন, প্রায় তিন থেকে চার মাস আগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন সাকিবুল। প্রশিক্ষণের সময় থেকেই তার আচরণে পরিবর্তন দেখা দেয় এবং মানসিক অসুস্থতার লক্ষণ প্রকাশ পায়। এরপর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার বিকেলে নিধিয়ারচর ভাটিপাড়া নদীপাড় এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।