etcnews
ঢাকাThursday , 4 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

সোশাল মিডিয়ায় সুখবর দিলেন প্রসেনজিৎ

etcnews
June 4, 2026 2:37 pm
Link Copied!

নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে এলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন চলচ্চিত্র ‘অনেকদিন পর’-এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করেন তিনি।পোস্টার প্রকাশের পর থেকেই তা নিয়ে ভক্ত ও সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
প্রকাশিত পোস্টারটিতে এক আবেগঘন ও নস্ট্যালজিক পরিবেশ ফুটে উঠেছে। সেখানে দেখা যায় একটি খোলা দরজা, পাশে একটি লেটারবক্স এবং জ্বলন্ত বাতি। দরজার ওপারে বিস্তীর্ণ খোলা মাঠ, যেখানে ফুটে আছে কাশফুল।সেই পথ ধরে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি, তার পাশে সাইকেল নিয়ে এগিয়ে চলেছেন এক তরুণী। দুজনকে গল্পে মগ্ন বলেই মনে হয়। কাছেই রয়েছে একটি পুরোনো এসটিডি বুথ। পুরো পোস্টারটি জলরঙের আঁচড়ে তৈরি, যা অনেকের কাছেই পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনার মতো অনুভূতি তৈরি করেছে।পোস্টারের সঙ্গে দেওয়া বার্তায় প্রসেনজিৎ জানান, এটি এমন একটি গল্প যা মূলত বাবা-মা, ভালোবাসা, আবেগ এবং জীবনের না বলা কিছু মুহূর্তকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। তিনি দর্শকদের জন্য ছবিটির অফিসিয়াল পোস্টার উন্মুক্ত করে সবার ভালোবাসা কামনা করেন।

ছবিটি প্রযোজনা করেছে নিবেদিত ও এনআইডিয়াস প্রোডাকশন। পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরভ পালোধী। চিত্রনাট্য রচনায় তার সঙ্গে কাজ করেছেন সৌমিত দেব।আগামী ২৬ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে, প্রসেনজিতের আরেকটি নতুন ছবি ‘অভিমান’ মুক্তি পাবে ১৯ জুন। সেই ছবিতে তাকে একজন রকস্টারের চরিত্রে দেখা যাবে। ছবিটির যৌথ প্রযোজক যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। তাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘হোয়াই সো সিরিয়াস’- এর ব্যানারে এটিই প্রথম চলচ্চিত্র। ছবিটিতে যিশু অভিনয়ও করেছেন।

এক মাসের ব্যবধানে প্রসেনজিতের দুটি ছবি মুক্তি পাওয়ায় দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। বক্স অফিস এবং দর্শক প্রতিক্রিয়ায় ছবিগুলো কতটা সাড়া ফেলতে পারে, সেদিকেই নজর থাকছে বাংলা চলচ্চিত্র অঙ্গনের।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।